স্কুল-কলেজ ফাকি দিয়ে বিনোদন কেন্দ্রে ঘুড়ে বেড়ানো, অপ্রাপ্ত বয়স্কদের অবাধ মেলামেশা রোধ ও উচ্চ শব্দে অবৈধ মোটরসাইরকেল চালানো রোধে সিরাজগঞ্জে আকস্মিক অভিযান পরিচালনা করেছে জেলা পুলিশ।
আজ রবিবার বেলা এগারটা থেকে দুইটা পর্যন্ত শহরের বিনোদন কেন্দ্র হিসেবে পরিচিত চায়না বাধ ও শহর রক্ষা বাধ এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে স্কুল-কলেজ ফাকি দিয়ে বিনোদন কেন্দ্রে ঘুড়তে আসা একাধিক তরুন-তরুনী জুটিকে আটকের পর জিজ্ঞাসাবাদ ও সাবধান করে পরবর্তীতে স্কুল-কলেজ ফাকি না দেওয়ার শর্তে ছেড়ে দেওয়া হয়। কথা বলা তাদের অভিভাবকদের সাথেও।
একই সময়ে উচ্চশব্দে মোটরসাইকেল চালানো, কাগজপত্র না থাকায় পাচটি মোটরসাইকেল আটক করে মামলা দেয়া হয়।
অভিযানে পুলিশ সুপার মো: সাইফুল ইসলাম সানতু, অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাজরান রউফ ও সদর থানার অফিসার ইনচার্জ মো: রাকিবুল ইসলাম উপস্থিত ছিলেন।
এ সময় পুলিশ সুপার মো: সাইফুল ইসলাম সানতু বলেন, স্কুল-কলেজ ফাকি দিয়ে তরুন-তরুনীদের বিনোদন কেন্দ্রে ঘোড়াফেরা থেকে নানা অপৃতিকর ঘটনার সূত্রপাত হচ্ছে। এগুলো রোধ করা ও তরুন-তরুনীদের পড়ার টেবিলে ফেরাতে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে। সামাজিক শৃঙ্খলা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে জেলা পুলিশের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)