সিরাজগঞ্জের চন্দনগাঁতী বালিকা উচ্চ বিদ্যালয়ের মূল ফটকের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মো. আমিরুল ইসলাম খাঁন আলিম। শনিবার বিকেলে এক অনুষ্ঠানের মাধ্যমে এই ভিত্তিপ্রস্তর স্থাপন কাজের উদ্বোধন করা হয়।
চন্দনগাঁতী বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. ফরিদ উদ্দিন আখন্দের সভাপতিত্বে এ সময় বেলকুচি উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা নারী শিক্ষার প্রসার এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক অবকাঠামোগত মানোন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)