সিরাজগঞ্জের কামারখন্দ প্রেসক্লাবের সাংবাদিকদের পেশাগত কাজের সুবিধার্থে এবং ডিজিটাল কার্যক্রমকে আরও গতিশীল করতে একটি অত্যাধুনিক সুপার কম্পিউটার উপহার দেওয়া হয়েছে।
শুক্রবার (০৯ অক্টোবর) ঢাকার উত্তরায় মেশিন সলিউশনস টেকনোলজি নিজ অফিসে কামারখন্দ প্রেসক্লাবের সভাপতি রাজ্জাক রাজের নিকট উপহার তুলে দেন। প্রযুক্তি প্রতিষ্ঠান মেশিন সলিউশনস টেকনোলজি-এর ফাউন্ডার ডিরেক্টর এস এম মিল্লাত হোসেন প্রেসক্লাব সদস্যদের ব্যবহারের জন্য এই কম্পিউটার প্রদান করেন।
প্রেসক্লাবের সভাপতি রাজ্জাক রাজ জানান, তথ্যপ্রযুক্তির যুগে দ্রুত ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রেরণে এই উন্নত কম্পিউটারটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে মাল্টিমিডিয়া কনটেন্ট তৈরি, ভিডিও এডিটিং এবং ডিজিটাল ডেটা সংরক্ষণে সাংবাদিকদের কাজের গতি বহুগুণ বাড়িয়ে তুলবে।
এ সময় এস এম মিল্লাত হোসেন বলেন, "স্থানীয় সাংবাদিকরা সমাজের নানা অসঙ্গতি ও উন্নয়ন তুলে ধরতে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও ডিজিটাল সাংবাদিকতায় সহায়ক হিসেবে এই প্রযুক্তি সুবিধা যুক্ত করতে পেরে আমি আনন্দিত।"
প্রেসক্লাব সদস্যদের পক্ষ থেকে মেশিন সলিউশনস টেকনোলজিকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)