ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের আওতাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় ৭৭ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
তেজগাঁও বিভাগের ছয় থানায় নিয়মিত মামলা,পুরোনো মামলা,গ্রেফতারি পরোয়ানা ও ডিএমপি অধ্যাদেশের মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি,এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে তেজগাঁও বিভাগের নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।
শনিবার (১০ অক্টোবর ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো.ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন,ডিএমপির তেজগাঁও বিভাগের ছয় থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৭৭ জনকে গ্রেফতার করেছে সংশ্লিষ্ঠ থানা পুলিশ।
অভিযানে মোহাম্মদপুরে ২২ জন, আদাবরে ১৬ জন, শেরেবাংলা নগরে ৯ জন, তেজগাঁও থানায় ২১ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ৩ জন এবং হাতিরঝিল থানায় ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
মোহাম্মদপুর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মোছা. রওনাক পারভিন রনি (৩০), মো. ইউনুস (৬১), মো. কবির (৩৮), মো. জিলানী (৩৩), মো. জিলানী (৩৩), মো. ইকবাল হোসেন (৩০), সাহেদ হাসান (৪৩), মো. জীবন (২৩), মো. সোহান (৩০), মো. মাহিন আমিন (২৫), মো. শাকিল (৩০), সাফায়েত হোসেন সিহাব (২৩), হামীম সহরোয়ার্দী (২৩), মো. তাফছিরুল ইসলাম ফাবিআল (২৬), মো. রোমেল খালেক (৪৫), মো. রাকিব হাসান (১৯), মো. তারেক (২৫), সোহাগ (২৫), মো. মুক্তার হোসেন (২২), মো. মনির হোসেন (২৭), মো. হোসেন (২৫) ও মো. অন্তর (১৯)।
আদাবর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. গোলাম রাব্বী (২৬), মো. মোমিন (২৮), মো. সাদ্দাম হোসেন (৩৮), মো. নয়ন হোসেন (২০), মো. তামিম সিকদার (১৮), মো. রাব্বি (১৮), মো. রহমাতুল্লাহ সাজু (২০), মিলন (২৩), সুজন (৩০), টুটুল হাসান (২৭), সজীব (২১), সুমন (২৮), আ. রহমান (৩২), শাজিদ ওরফে শাহিন (৩৮), মো. অন্তর আহম্মদ রিফাত (২০) ও মো. বাবু (৩০)।
শেরেবাংলা নগর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. জাহিদুল ইসলাম আকাশ (২১), মো. আবিদ (২০), হালিমা (২৭),তাসলিমা আক্তার (২৫),পরান (২৭), ইয়াছিন (২৫),ফাতেমা (৪২), মো. কামাল হোসেন (৩১) ও মো. জুয়েল আহমেদ (২৬)।
তেজগাঁও থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মোছা.সুলতানা বেগম (৩০), মো. শরিফুল ইসলাম (২০), মো. তরিকুল ইসলাম হৃদয় (২৯), মো. পরশ (১৯), মো. মোর্শেদ (৩৭), মো. শাহরিয়ার হাসান শাওন (২৭), মো. সবুজ (২৮), মো. মাসুদ রানা (৩৫), মো. সালাম হাওলাদার (৩৯), মো. সোহাগ (৩৫), মো. মিলন (৪৫), লুৎফর ওরফে ফরহাদ (৩৫), মো. সম্রাট (১৯), হৃদয় মজুমদার (২৫), জয় বাড়ৈ (২০), মো. আরাফাত হোসেন (২৩), মো. রুহুল আমিন (২৩), মো. ফরহাদ মৃধা (৪০), মো. শাহাদাৎ হোসেন শরীফ (৬৭), মো. মাসুদুল হক (৫০) ও মো. খোকন ( বয়স উল্লেখ নাই)।
তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. আনছার মিয়া (৫৮), মো. আবুল হাসান (২৭) ও মারুফ হাওলাদার (২৪)।
হাতিরঝিল থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. ফরিদ ইসলাম নুরনবী শাওন (২৩), আসিফ ইসলাম (২২), হাশেম (৩৫), জাকারিয়া (২৩), স্বাধীন ইসলাম (২৬) ও মো. উজ্জল ( বয়স উল্লেখ নাই)।
গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)