সিরাজগঞ্জের রায়গঞ্জে ‘শব্দ শেখো, ভাষা শেখো’ প্রতিপাদ্যকে সামনে রেখে গুডনেইবারস্ সিরাজগঞ্জ সিডিপির আয়োজনে উপজেলা পর্যায়ে ২৪টি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ৭২ জন শিক্ষার্থীর মাঝে ওয়ার্ড মাস্টার কম্পিটিশন অনুষ্ঠিত হয়েছে ও বিজয়ীদের মধ্যে সম্মাননা পুরস্কার বিতরণ করা হয়।
মঙ্গলবার সকাল ১১টায় ধানগড়া মডেল উচ্চ বিদ্যালয়ে গুডনেইবারস্ সিরাজগঞ্জ সিডিপির আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
গুডনেইবারস্ সিরাজগঞ্জ সিডিপির ম্যানেজার মো. মোশারফ হোসেনর সভপ্রতিত্বে প্রধান অতিথি ছিলেন রায়গঞ্জ উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. নুরুননবী মিয়া।
প্রতিযোগিতায় উপজেলার ২৪টি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ৭২ জন শিক্ষার্থী অংশ নেয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে সম্মাননা পুরস্কার বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের ইংরেজি শব্দভাণ্ডার সমৃদ্ধ করা, ভাষাগত দক্ষতা বৃদ্ধি এবং যোগাযোগ ও সামাজিক দক্ষতা উন্নয়নের লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের ইংরেজি ভাষা শেখার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি আত্মবিশ্বাস বিকাশেও ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)