প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৩, ২০২৬, ৭:৩৯ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৩, ২০২৬, ৫:৩৮ পি.এম
কাজিপুরে দুর্গাপূজা মণ্ডপে সরকারি চাল বিতরণ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে সরকারি বরাদ্দের চাল বিতরণ করা হয়েছে।১৩ অক্টোবর দুপুরে কাজিপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বিতরণ করেন সহকারী কমিশনার (ভূমি) নাঈমা জাহান সুমাইয়া। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক, সহকারী শিক্ষা অফিসার মোঃ আবু সাইদ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
দুর্গাপূজা উদযাপন নির্বিঘ্ন ও উৎসবমুখর করতে সরকারের পক্ষ থেকে এ চাল বরাদ্দ দেওয়া হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, কাজিপুর উপজেলা ২৩ টি দুর্গাপূজায় পুজা মণ্ডপে ১৩৮০০ কেজি চাল বরাদ্দ দেওয়া হয়েছে । উপজেলার প্রতিটি পূজামণ্ডপের অনুকূলে ৬০০ কেজি বরাদ্দ করা চাল সংশ্লিষ্ট মণ্ডপ পরিচালনা কমিটির প্রতিনিধিদের মাঝে বিতরণ করা হয়। এ চাল পূজা উদযাপন ও সংশ্লিষ্ট কার্যক্রমে সহায়তা হিসেবে দেওয়া হয়েছে।
চাল বিতরণ কার্যক্রমে উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং পূজামণ্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বরাদ্দকৃত চাল যথাযথভাবে ব্যবহারের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়। এদিকে, সরকারি সহায়তা পেয়ে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ সন্তোষ প্রকাশ করেন।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)