প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৫, ২০২৬, ৮:১২ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৫, ২০২৬, ৬:৩১ পি.এম
কাজিপুরে এলপিজি গ্যাস সিলিন্ডারের দুটি দোকানে অর্থদণ্ড

সিরাজগঞ্জের কাজিপুরে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি, এলপিজি বিক্রয়ের দোকানে বিক্রয় রশিদ না রাখা, মেয়াদোত্তীর্ণ এলপি গ্যাসের সিলিন্ডার রাখা ও মূল্যতালিকা প্রদর্শন না করা কিংবা প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতির কারণে দুটি দোকানে অভিযান চালিয়ে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
১৫ অক্টোবর কাজিপুর উপজেলার আলমপুর চৌরাস্তা পৌর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারি কমিশনার (ভূমি) নাঈমা জাহান সুমাইয়া। অভিযানকালে গ্যাস সিলিন্ডারের বিক্রয়মূল্য, মূল্যতালিকা, ক্রয়-বিক্রয়ের রসিদ এবং প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়। এ সময় মেয়াদোত্তীর্ণ এলপি গ্যাসের সিলিন্ডার রাখার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী সুমন টেডার্সের সুমন কে ৩হাজার টাকা এবং আরেকটি দোকানের মালিক মো: শাহাদাৎ কে ৫ হাজার টাকা মোট ৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান পরিচালনাকারী কর্মকর্তা জানান, ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং সরকার নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। অনিয়মের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)