বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ
চতুর্থ ট্রান্স-হিমালয়ান যোগাযোগ ও সামাজিক উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে স্বাস্থ্য বিষয়ে কমিউনিটি অ্যাকশন প্ল্যানিং সভা অনুষ্ঠিত কাজিপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ওসি আব্দুর রাজ্জাকের মতবিনিময় সিরাজগঞ্জে ফেনসিডিল, হেরোইন ও গাঁজা রাখার দায়ে ৩ জনের যাবজ্জীবন কারাদন্ড বগুড়ার  সাবেক ছাত্রলীগ নেতা কাজিপুরে গ্রেফতার খানসামায় চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন উল্লাপাড়া উপজেলার বাঙ্গালা ইউনিয়নের ধরইল ভূমি অফিসে নামজারির জন্য ঘুষ দাবী চাকরির প্রলোভনে ২৫ লাখ টাকা আত্মসাৎ, টেলিগ্রাম গ্রুপের অ্যাডমিনসহ দুজন গ্রেফতার উল্লাপাড়ায় ২৬ হাজার কৃষক বিনামূল্যে পাচ্ছেন সার ও বীজ ঢাকায় ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩৩
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

সিংড়া (নাটোর) প্রতিনিধি: / ১৫০ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ছোট চৌগ্রাম এলাকায় আহমেদ আলীর বাড়ির সামনের চলাচলের রাস্তা গাছের ডালপালা ফেলে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে লুৎফর, আনিস ও জয়নাল নামে তিনজনের বিরুদ্ধে। এ ঘটনায় বাড়িতে যাতায়াতের পথ বাধাগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী আহমেদ আলী। প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল রিফাত বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার আহমেদ আলীর বাড়ির সামনে গাছ কেটে ডালপালা দিয়ে ব্যারিকেড সৃষ্টি করে তারা। বাড়ির দক্ষিণ পাশে ৭/৮ ফিট জায়গা দখল করে বেড়া নির্মান করে। মানা নিষেধ করলেও তারা কোনো ভ্রুক্ষেপ করছে না। এদিকে বাড়ির সামনের চলাচলের জায়গায় গাছের ডালপালা ফেলে রাখায় স্বাভাবিক যাতায়াতে প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। এতে আহমেদ আলী ও তাঁর পরিবারের সদস্যরা ভোগান্তির শিকার হয়েছেন। পাশাপাশি বাড়ি দখলের চেষ্টার অভিযোগও তুলেছেন তিনি। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য জানা যায়নি। অভিযুক্ত লুৎফুর রহমানকে ফোনে পাওয়া যায় নি।

ভুক্তভোগী আহমেদ আলী এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং পরিবারের নিরাপত্তা ও স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

আহমেদ আলীর মেয়ে বলেন, আমরা ২ বোন। বাবা মা বৃদ্ধ হয়ে পড়েছে। আমার ভাই নাই জন্য আজ আমাদের উপর অন্যায় করা হচ্ছে। অথচ আমার বাবা তাদের আজীবন উপকার করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর