দিনাজপুরের খানসামা উপজেলার আংগারপাড়া ইউনিয়নের ডাক্তার বাড়ি দুর্গামণ্ডপে অর্ধশত বয়োবৃদ্ধ নারী-পুরুষ ও বিধবাদের মাঝে বস্ত্র বিতরণ করেছেন বিশেষজ্ঞ নিউরোসার্জন ও দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের নিউরোসার্জন বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. নারায়ণ চন্দ্র রায় জয়।
সোমবার (১৯ অক্টোবর) সকালে মণ্ডপ প্রাঙ্গণে এ বস্ত্র বিতরণ করা হয়। এ সময় মণ্ডপ কমিটির সদস্য ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।
ডা. নারায়ণ চন্দ্র রায় জয় বলেন, “সমাজের অসহায়, বয়োবৃদ্ধ ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।
পারস্পরিক সম্প্রীতি ও সহমর্মিতা বাড়াতে আমার এ ক্ষুদ্র উদ্যোগ। ভবিষ্যতেও মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা করব।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)