সম্পদ বিবরণীতে অসংগতিপূর্ণ তথ্য দেওয়ায় সাবেক ফার্মাস ব্যাংক (বর্তমানে পদ্মা ব্যাংক) পরিচালক সিদ্দিকী নাজমুল আলমের বিরুদ্ধে মামলা দায়েরে করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ মঙ্গলবার (১৯ অক্টোবর) দুদক প্রধান কার্যালয়ের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
দুদকের প্রধান কার্যালয় থেকে গতকাল রোববার এ মামলার অনুমোদন দেওয়া হয়। দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারায় তার বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়েছে।
দুদকের উপ-পরিচালক (অনুসন্ধান ও তদন্ত-১) মো. খায়রুল হক স্বাক্ষরিত অনুমোদনপত্রে বলা হয়, অনুসন্ধানকারী কর্মকর্তার দাখিল করা প্রতিবেদন ও অন্যান্য রেকর্ডপত্র পর্যালোচনা করে কমিশন এ সিদ্ধান্ত নিয়েছে।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)