ভানুয়াতু দ্বীপপুঞ্জে আবারও ৬.১৬ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। রবিবার (২৫ অক্টোবর) জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) এ তথ্য জানিয়েছে।
জিএফজেডের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১২৫ কিলোমিটার (৭৮ মাইল) গভীরে।
এর আগে, শনিবার (২৪ অক্টোবর) ভানুয়াতুর উপকূলের কাছে ৬.৯ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। ওই ভূমিকম্পের পর আশপাশের এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়েছিল। পরে সতর্কতা প্রত্যাহার করা হয়। তথ্যসূত্র: রয়টার্স।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)