বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির কুড়িগ্রাম জেলা ইউনিটের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির পরিচিতি ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৫ অক্টোবর) দুপুরে জেলা শহরের দাদা মোড়ে স্বেচ্ছাসেবী সংস্থাটির কার্যালয় প্রাঙ্গণে এ সভা আয়োজন করা হয়।
সভায় রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা ইউনিটের সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান।
আরও বক্তব্য দেন নব-নির্বাচিত কমিটির সহ-সভাপতি শামসুল ইসলাম মন্ডল, সদস্য অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, অধ্যাপক হাসিবুর রহমান হাসিব,কফিল উদ্দিন, হাসান যোবায়ের হিমেলসহ অন্যরা।
বক্তারা বলেন, নদীমাতৃক ও দুর্যোগপ্রবণ জেলা কুড়িগ্রামের মানুষের জীবনযাত্রা নদীভাঙন, বন্যা এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে মিশে আছে। চরের প্রান্তিক মানুষের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং যেকোনো দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে থেকে মানবিক সেবা পৌঁছে দিতে রেডক্রিসেন্ট সোসাইটি সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করবে।
এ সময় রেডক্রিসেন্ট সোসাইটির বিভিন্ন স্তরের স্বেচ্ছাসেবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)