প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৮, ২০২৬, ১২:৪১ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৮, ২০২৬, ১১:২১ এ.এম
নওগাঁয় পুলিশের অভিযানে চোরাই অটোরিকশা উদ্ধার

নওগাঁয় পুলিশ সুপারের নির্দেশনায় সদর থানা পুলিশের অভিযানে চোরাই দুটি চার্জারচালিত অটোরিকশা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কাজল নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৭ অক্টোবর) ভোররাতে নওগাঁ সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রদীপের নেতৃত্বে পরিচালিত অভিযানে বদলগাছী থানাধীন বিলাসবাড়ি ইউনিয়নের শর্মাপুর গ্রাম থেকে অটোরিকশা দুটি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার আসামি কাজলের দেখানো মতে অভিযান চালিয়ে চোরাই সন্দেহে দুটি চার্জারচালিত অটোরিকশা উদ্ধার করা হয়। এ ঘটনায় আসামি কাজলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
উদ্ধার করা অটোরিকশা দুটি কীভাবে চুরি হয়েছিল এবং এ ঘটনায় অন্য কেউ জড়িত রয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)