বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সিরাজগঞ্জ সদর উপজেলা শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।
বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৫ টায় সিরাজগঞ্জ সদর উপজেলার বিসিক শিল্প পার্কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিরাজগঞ্জ সদর উপজেলা শাখার সভাপতি গোলাম কিবরিয়া বরাত।
বিসিক শিল্প পার্ক চত্বরে নিমগাছ ও বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন সদর উপজেলা যুবদলের নেতৃবৃন্দ।
এসময় সিরাজগঞ্জ সদর উপজেলা যুবদলের দপ্তর সম্পাদক ও কালিয়া হরিপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান দবির, সদর উপজেলা যুবদলের প্রচার সম্পাদক আরিফ, সদস্য হামিদুল ইসলাম, সয়দাবাদ ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম রফিক,সদস্য নাজিম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)