নবীন কর্মকর্তাদের সততা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এমপি। সংবিধান ও আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আইনের শাষন নিশ্চিত করতে হবে। বৃহস্পতিবার সকালে রাজশাহীর সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ডে ২৭ তম সার্জেন্ট ও ৪৩তম (এসআই) ব্যাচের শিক্ষানবিস পুলিশ সদস্যদের ৬ মাস ব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, চেইন অব কমান্ড, শৃঙ্খলা, আনুগত্য ও সমনি্বত নেতৃত্বই একটি বাহিনীর শক্তির মূল ভিত্তি। বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এবং জনবান্ধব এক নতুন পুলিশিং ব্যবস্থার স্বাদ দেশবাসীকে উপহার দিতে হবে।
মন্ত্রী বলেন, আমরা এমন এক ঐতিহাসিক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি যেখানে নবীন কর্মকর্তাদের দায়িত্ব অনেক বেশি। ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশে পুলিশ বাহিনীকে রাজনৈতিক হস্তক্ষেপ থেকে সম্পূর্ণ মুক্ত রাখা হবে। বর্তমান সরকার একটি স্বাধীন ও শক্তিশালী ‘পুলিশ সংস্কার কমিশন’ গঠনের মাধ্যমে নিয়োগ, বদলি ও পদোন্নতির ক্ষেত্রে মেধা ও জ্যেষ্ঠতাকে একমাত্র মানদণ্ড হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ করে যাচ্ছে।
নবীন কর্মকর্তাদের উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জনগণের সেবক হোন। ব্রিটিশ আমলের পুলিশ আইন পরিবর্তন করে সময়োপযোগী আইন প্রণয়ন করা হচ্ছে। আপনারা অপরাধীর মনে ভয় আর নিরপরাধীর মনে প্রশান্তি জাগাবেন। বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে এবং ডিজিটাল ও সাইবার অপরাধ দমনে নবীন কর্মকর্তাদের সর্বোচ্চ কারিগরি জ্ঞান অর্জনের তাগিদ দেন তিনি।
নবীন কর্মকর্তাদের ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ পরিবর্তনের সৈনিক অভিহিত করে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আইনের প্রতি অবিচল আস্থা ও দেশের নাগরিকদের প্রতি দায়িত্ব ও জবাবদিহিতাই হবে আপনাদের কর্মের মূল ভিত্তি।
মাদকসহ সাইবার অপরাধ দমনে পুলিশকে আরো দায়িত্বশীল হতে হবে। কঠোর হাতে দম করতে হবে মাদক। কোন অবস্থাতেই মাদকের ছাড় নই দাবি করে মন্ত্রী বলেন,মাদকশুধু একজনকেই শেস করেনা। মাদক পুরো সমাজসহ দেশকেই ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে।
২৭তম সার্জেন্ট ব্যাচের ৮৪জন সকলেই পুরুষ এবং ৪৩তম ব্যাচে ১৬২ জনের মধ্যে ৫জন নারী ও ১৫৭ জন পুরুষ অংশগ্রহন করেন। এর আগে অভিবাদন গ্রহণ করেন এবং প্যারেড পরিদর্শন শেষে প্রশিক্ষণে বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী ৮জনকে কর্মকর্তার হাতে ক্রেষ্ট উপহার তুলে দেন প্রধান অতিথি সালাহউদ্দিন আহমদ এমপি। বাংলাদেশ পুলিশ একাডেমীর অধ্যক্ষ মাইনুল হাসান বিপিএম,পিপিএম, এনডিসি এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন আইজি আলী হোসেন ফকির,রাজশাহী-৬ চারঘাট-বাঘার সাংসদ আবু সাইদ চাঁদসহ পুলিশের উর্দ্ধতন কর্মকর্তা বৃন্দ।
উল্লেখ্য,২০০৭ সালে সালে তৎকালীন সরকার রাজনৈতিক ও প্রশাসনিক পটপরিবর্তন ও বিভিন্ন কারনে ১২০ কজন সার্জেন্ট এবং ২০৭ জন সাব-ইন্সপেক্টর সর্ব মোট ৩২৭ জনকে চাকরিচ্যুত করা হয়েছিলেন। দীর্ঘ আইনি প্রক্রিয়া ও পুনর্বাসন যাচাই কমিটির পর্যালোচনার পর ৮৪ জন সার্জেন্ট এবং ৫জন নারী সহ ১৫৭ জন পুরুষ সর্বমোট ১৬২ কজন সাব-ইন্সপেক্টরসহ সর্ব মোট ২৪৬ জন প্রশিক্ষন সম্পন্ন করে বিভিন্ন এলাকায় কর্মস্থলে যোগদানের উদ্দ্যেশে রওনা দিয়েছেন।