সিরাজগঞ্জের সলঙ্গায় ২৫৫ গ্রাম হেরোইনসহ শাহিনুর নামে ১ জন মাদক সরবরাহকারী'কে গ্রেফতার করেছে এসআরবি সদস্যরা।
শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবি-১২ এর কোম্পানি কমান্ডার মেজর তাবরীজ তাজওয়ার শরীফ।
তিনি পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গত ২৯ অক্টোবর সকালে সলঙ্গা থানার সাতটিকরী তালতলা এলাকার হামিম হাইওয়ে হোটেলের সামনে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২৫৫ গ্রাম হেরোইনসহ মাদক সরবরাহকারীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি, জয়পুরহাটের কালাই থানার দাউদিয়া আশুরাই গ্রামের আব্দুল হান্নানের ছেলে মোঃ শাহিনুর(৩২)।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)