ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রুপনগর থানার সামনে ককটেল বিস্ফোরণ করে পালানোর সময় এক যুবককে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত যুবকের নাম–মো. আশরাফুল ইসলাম (২৭)।
তার আশরাফুলের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার ছোট আলীর চর এলাকায়। তার বাবার নাম হাবিবুর রহমান। তিনি রাজধানীর রুপনগরের সেকশন-৭ এর ঝিলপাড় বস্তিতে থাকতেন।
সোমবার (৯ নভেম্বর) সকালে রুপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি সিদ্দিক এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গতকাল রবিবার দিবাগত রাত ১টা ৪০ মিনিটের দিকে থানার প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর চেষ্টা করেন আশরাফুল। এ সময় পুলিশ তাকে ধাওয়া করে হাতেনাতে গ্রেফতার করে।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি আশরাফুল জানিয়েছেন, তিনি পেশায় একজন উবার চালক। জসীম নামের স্থানীয় এক আওয়ামী লীগ নেতার পরামর্শে তিনি থানার সামনে ককটেল নিক্ষেপ করেন।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান রুপনগর থানার ওসি।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)