এক দিনের সরকারি সফরে বৃহস্পতিবার (১২ নভেম্বর) ময়মনসিংহ যাচ্ছেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। সফরকালে তিনি ত্রিশাল উপজেলা পরিষদ পরিদর্শনসহ কয়েকটি অনুষ্ঠানে অংশ নেবেন।
বুধবার (১১ নভেম্বর) এক তথ্যবিবরণীতে মন্ত্রীর এ সফরসূচি জানানো হয়।
সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় ত্রিশাল উপজেলা পরিষদ পরিদর্শন করবেন মন্ত্রী। এরপর সকাল ১১টায় ময়মনসিংহ নগরীর টাউন হল প্রাঙ্গণে অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে জেলা প্রশাসন আয়োজিত বিতর্ক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।
পরে সকাল সাড়ে ১১টায় ময়মনসিংহ জেলা পরিষদ কার্যালয়ে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন তিনি। অনুষ্ঠানটির আয়োজন করেছে জেলা পরিষদ।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)