দিনাজপুরের বীরগঞ্জে মেডিকেল সরঞ্জাম সরবরাহকারী প্রতিষ্ঠান বায়োম্যাক্স ইন্টারন্যাশনালের উদ্যোগে পণ্য প্রচার ও জ্ঞান বিনিময় বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) সকালে বীরগঞ্জ শালবন কমিউনিটি সেন্টারে বীরগঞ্জসহ আশপাশের বিভিন্ন উপজেলার বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে কর্মরত ল্যাব টেকনোলজিস্ট ও প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বায়োম্যাক্স ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ইসলাম। এ সময় প্রতিষ্ঠানের ম্যানেজার জুয়েল আহম্মেদ, আইটি ইঞ্জিনিয়ার রাকিবুল ইসলাম, ইঞ্জিনিয়ার ইয়ামিন ও মার্কেটিং অফিসার আরিফুল ইসলাম বক্তব্য দেন।
সম্মেলনে বায়োম্যাক্স প্রতিষ্ঠানের বিভিন্ন পণ্য, প্রযুক্তিগত দিক ও ব্যবহারবিধি সম্পর্কে আলোচনা করেন সংশ্লিষ্টরা।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)