সিলেট মহানগরী থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৭ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল রবিবার রাতে মদিনা মার্কেটস্থ আল মদিনা আবাসিক এলাকা থেকে ৬ জন ও রিকাবিবাজার স্টেডিয়াম মার্কেট থেকে ১ জনকে আটক করা হয়।
সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার, উপকমিশনার মো. আফজাল হোসেন।
আল মদিনা আবাসিক এলাকা থেকে আটককৃতরা হলেন- এয়ারপোর্ট থানাধীন জালালাবাদের আফতাব আলীর ছেলে ইমরান আহমদ (১৮) ও আল মদিনা আবাসিক এলাকার কামাল মিয়ার বাসার ভাড়াটিয়া সুহেল আহমদের ছেলে ইমরান আহমদ (১৯)। বাকি চারজনের বয় ১৮ বছরের নিচে।
এ ছাড়া রিকাবিবাজারস্থ স্টেডিয়াম মার্কেট এলাকা থেকে আটক মো. মাহমুদুর রহমান (১৯) জকিগঞ্জ থানাার নরসিংহপুর গ্রামের ফারুক আহমদের ছেলে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তা মো. আফজাল হোসেন জানান, আটককৃতদের সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার দেখিয়ে আদালতে সোর্পদ করা হয়েছে।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)