সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ছয় নেতাকর্মীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গ্রেপ্তারের পর তাদের আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, সিরাজগঞ্জের হোসেনপুর গ্রামের গোলজার হোসেনের ছেলে ১১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো. গোলাম নবী রিপন সাধু (৫২), মদনাবাড়ী গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে ইউনিয়ন ছাত্রলীগের সক্রিয় সদস্য মো. রবিন (২৭), ঠাকুরটেক বনবাড়ীয়া গ্রামের রবিউল ইসলামের ছেলে কালিয়াহরিপুর ইউনিয়ন যুবলীগের তথ্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. আসিফ শেখ (২১), দত্তবাড়ী গ্রামের আলামিনের ছেলে ৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সক্রিয় সদস্য মোহাম্মদ হাসান (২৪), বহুলী গ্রামের মৃত জামাত আলীর ছেলে বহুলী ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. আমির হোসেন (৫৫) এবং পশ্চিম বাঐতারা গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে সয়দাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি মো. আবু হাসান (২০)।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকতা রাকিবুল হাসান জানান, সন্ত্রাসবিরোধী আইনে তাদের গ্রেপ্তার করা হয়েছে। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধঢমে কারাগারে পাঠানো হয়েছে।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)