রাজধানীর মিরপুরের শাহ আলীবাগ এলাকায় অভিযান চালিয়ে পাবনার বেড়া উপজেলার মাসুন্দিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মিরাজ হোসেনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ডিবি পুলিশের ওয়ারী বিভাগের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
সকালে ডিবি ওয়ারী বিভাগের উপ-কমিশনার (ডিসি) মোল্লা মোহাম্মদ শাহীন এসব তথ্য জানান।
পুলিশ জানায়, গ্রেফতার মিরাজ হোসেন পাবনার আমিনপুর থানার ৮ নম্বর মাসুন্দিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি ওই ইউনিয়নের একবারের চেয়ারম্যান ছিলেন।
পুলিশ আরও জানিয়েছে, গ্রেফতারকৃত মিরাজ হোসেনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)