ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দির পুরাতন সেতু জরুরি মেরামতের জন্য সাময়িক বন্ধ রাখা হচ্ছে। চট্টগ্রামমুখী যানবাহন চলাচলের জন্য একই স্থানে নির্মিত নতুন সেতু ব্যবহারের অনুরোধ জানিয়েছে হাইওয়ে পুলিশ।
রবিবার (২২ নভেম্বর) বিকেল ৫টা থেকে মহাসড়কের ৪২তম কিলোমিটারে অবস্থিত দাউদকান্দির পুরাতন সেতুটি (চট্টগ্রামমুখী) জরুরি মেরামতের কাজের জন্য সাময়িক বন্ধ থাকবে।
বিকেলে হাইওয়ে পুলিশ থেকে পাঠানো এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়,সেতুটি মেরামতকাজ চলাকালে ওই স্থানে নির্মিত নতুন সেতু দিয়ে যানবাহন চলাচলের জন্য অনুরোধ করা হয়েছে।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)