সিরাজগঞ্জের সলঙ্গায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত ও সংরক্ষণের দায়ে ফুড গার্ডেন রেস্টুরেন্ট নামে একটি খাবার হোটেলকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরে উপজেলার হাটিকুমরুলসহ বিভিন্ন বাজারে তদারকি ও অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত, মিষ্টি ও দই উৎপাদনের মেয়াদ উল্লেখ না থাকা এবং রান্নাঘর অপরিষ্কার রাখার দায়ে ফুড গার্ডেন রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ ও তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সোহেল শেখের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা গৌতম কুমার সাহা, সিরাজগঞ্জের স্যানিটারি ইন্সপেক্টর ও খাদ্য নিরাপত্তা ইন্সপেক্টর এস.এম. মনজুর আলম এবং উল্লাপাড়া উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. নজরুল ইসলামসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
এছাড়াও অভিযানের মাধ্যমে নিরাপদ খাদ্য নিশ্চিত করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণ বন্ধ করা এবং ভোক্তাদের অধিকার সুরক্ষায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)