সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামী মো. বাবু মন্ডলকে (৪১) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেওয়া হয়েছে। সোমবার দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ-১ আদালতের বিচারক লায়লা শারমিন এ রায় দন্ডাদেশ প্রদান করেন। আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) শামচুজ্জোহা শাহানশাহ বিষয়টি নিশ্চিত করেছেন
মামলার এজাহার নথি থেকে জানা যায়, সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া এলাকার হাজেরা খাতুনের সঙ্গে একই এলাকার বাবু মন্ডলের বিয়ে হয়। তাদের সংসারে সাকিব নামে দুই বছর বয়সী একটি ছেলে সন্তান আছে। বিয়ের পর থেকে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে হাজেরা খাতুনকে প্রায়ই মারধর ও নির্যাতন করতেন তার স্বামী। এরই ধারাবাহিকতায় ২০১১ সালের ৮ নভেম্বর দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাকে মারধরের পর গলা চেপে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এ ঘটনায় হাজেরা খাতুনের বাবা মো. নুরুল হুদা বাদী হয়ে সিরাজগঞ্জ থানায় মামলা করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সোমবার আদালত এ রায় ঘোষণা করে
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)