প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৬, ৮:১৯ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৩, ২০২৬, ৭:৫৫ পি.এম
কাজিপুর বীর মুক্তিযোদ্ধা আবু বাক্কার সিদ্দিকের ইন্তেকাল ; রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধা আবু বাক্কার সিদ্দিক ইন্তেকাল করেছেন।ইন্না- রাজিউন। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্য জনিত রোগে আক্রান্ত ছিলেন।
রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরন করেন। তার মৃত্যুতে শোক জানিয়েছে উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডসহ স্থানীয় বীর মুক্তিযোদ্ধা ও জনসাধারন। সোমবার (২৩ নভেম্বর) মরহুমের কফিনে উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাঈমা জাহান সুমাইয়ার নেতৃত্বে মরহুমের কফিনে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করা হয়।
এবং নিজ গ্ৰামের পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়। পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার গান্ধাইল ইউনিয়নের পূর্ববেতগাড়ি গ্ৰামের মৃত আফছার আলী খন্দকারের সন্তান বীর মুক্তিযোদ্ধা আবু বক্কার সিদ্দিক ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে বিভিন্ন স্থানে পাকিস্তান বাহিনীর বিরুদ্ধে সম্মুখ সমরে অংশগ্রহণ করেন। কর্ম জীবনে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক সদস্য ছিলেন।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)