চাঁপাইনবাবগঞ্জে রাসায়নিক সার ভর্তি একটি ট্রাক আটক করেছে সদর থানা পুলিশ। আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৬টার দিকে সদর উপজেলার মহারাজপুর মেলার মোড় থেকে ট্রাকটি আটক করা হয়। এসময় ট্রাক চালককেও আটক করা হয়েছে।
সদর থানার ওসি শাহীন আকন্দ বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, অসৎ উদ্দেশে সারগুলো যশোর নওয়াপাড়া থেকে চাঁপাইনবাবগঞ্জের গোলাপের হাটে নিয়ে আসা হচ্ছিল। ট্রাকটিতে আনুমানিক ৭’শ বস্তা সার রয়েছে।
ওসি আরও বলেন, সারগুলো পরে ট্রাক থেকে নামানো হবে এবং পরে বিস্তারিত জানানো হবে।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)