প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৬, ৫:৩৬ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৪, ২০২৬, ৫:২১ পি.এম
কাজিপুরে ভ্রাম্যমাণ আদালতে মিষ্টির দোকান কে ২০ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জের কাজিপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ফল ভাণ্ডার ও মিষ্টির দোকানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) উপজেলার সোনামুখি বাজারে আব্দুল কাইয়ুম ফল ভাণ্ডার ও মিষ্টির দোকানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে সংশ্লিষ্ট ধারায় ২০ টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমান অভিযান পরিচালনা করেন কাজিপুর
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহানাজ পারভীন।
অভিযানকালে বিভিন্ন অনিয়মের অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় দোকানটিকে জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ ও ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনার বিষয়ে নজরদারি করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)