সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাতে সদর থানা পুলিশ পৌর এলাকার দত্তবাড়ি বিন্দুপাড়ায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
গ্রেফতার দুজন বাবা ও ছেলে। গ্রেফতারকৃতরা হলেন- সিরাজগঞ্জ শহরের দত্তবাড়ি বিন্দুপাড়া মহল্লার মৃত দুখু শেখের ছেলে ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক তারা শেখ (তারা খলিফা) (৪২) এবং তার ছেলে সিরাজগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক সমাজ সেবা বিষয়ক সম্পাদক মো. ইয়ামিন শেখ (২৩)।
সিরাজগঞ্জ সদর থানার (ওসি) মো. রাকিবুল হাসান জানান, সোমবার রাতে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাদেরকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)