বিশ্বের অন্যতম ঐতিহ্যবাহী ও শীর্ষস্থানীয় আইন শিক্ষা প্রতিষ্ঠান লন্ডনের ‘লিংকনস ইন’ থেকে আনুষ্ঠানিকভাবে ‘ব্যারিস্টার-অ্যাট-ল’ ডিগ্রি অর্জন করেছেন সলঙ্গার কৃতি সন্তান বদরুদ্দোজা বাবু।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) তিনি এই সম্মানজনক ডিগ্রি লাভ করেন।
ব্যারিস্টার বদরুদ্দোজা বাবু সলঙ্গার মধ্যপাড়া ভরোহনী গ্রামের মরহুম আব্দুর রশিদ মিয়া ও মরহুম নুরুননাহার বেবির একমাত্র পুত্র এবং মরহুম আবুল হোসেন মিয়ার (আবুল সূফী) নাতি। নিজের এই ঐতিহাসিক অর্জনে তিনি সলঙ্গাবাসী তথা দেশবাসীর সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
কর্মজীবনের শুরুতে বদরুদ্দোজা বাবু ২০০৯ সালের ডিসেম্বর মাসে বাংলাদেশ বার কাউন্সিল থেকে সনদ লাভ করে আইনজীবী হিসেবে পেশা শুরু করেন। এরপর ২০১৫ সালে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে তালিকাভুক্ত হয়ে দীর্ঘদিন সফলতার সঙ্গে আইনপেশা পরিচালনা করে আসছিলেন। এরই ধারাবাহিকতায় ২০২৫ সালে তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন এবং অত্যন্ত সুনামের সঙ্গে পেশাগত দায়িত্ব পালন করছেন।
ব্যারিস্টার বদরুদ্দোজা বাবু বর্তমানে যুক্তরাজ্যের লন্ডনে অবস্থান করছেন এবং অতিশীঘ্রই দেশে ফিরবেন বলে জানিয়েছেন।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)