নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে দাঁড়িয়ে থাকা ডিটিএল পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৮ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার বলাইখা এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ছয়টি মোটরসাইকেলে ১২ জন দুর্বৃত্ত ঘটনাস্থলে আসে। এ সময় দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে বাসটির নিরাপত্তারক্ষীকে হুমকি দেয় তারা। পরে বাসটিতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। বাধা দিতে গেলে নিরাপত্তারক্ষী সোহাগ মিয়াকেও হুমকি দেওয়া হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে বাসটি পুড়ে যায়।
পুলিশ জানায়, এ ঘটনায় তদন্ত চলছে। জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)