সিরাজগঞ্জের উল্লাপাড়া মার্চেন্ট পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় এন্ড টেকনিক্যাল কলেজের প্রধান ফটক থেকে বোমা সদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (২৯ নভেম্বর) সকাল ১০ দিকে উল্লাপাড়া মডেল থানা পুলিশের একটি দল বিদ্যালয়ের প্রধান ফটক থেকে এসব বস্তু উদ্ধার করে।
উল্লাপাড়া মার্চেন্ট পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় এন্ড টেকনিক্যাল কলেজের প্রধান শিক্ষক মীর আব্দুল হান্নান জানান, সকালে দারোয়ান লাল টিস্যু ব্যাগে মোড়ানো একটি বোমা সদৃশ্য বস্তু স্কুল গেটের প্রধান ফটকে টেপ দিয়ে লাগানো দেখতে পায়, পরে প্রধান ফটক থেকে খুলে তা স্কুল মাঠে ফেলে দেয়।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, স্কুল ক্যাম্পাস থেকে বোমা সদৃশ্য বস্তুটি উদ্ধার করে বালতি ভর্তি পানির মধ্যে রাখা হয়েছে। পরবর্তীতে এ ব্যাপারে আইনিগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)