
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জনমনে স্বস্তি ফেরাতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নোয়াখালীর চাটখিলে বড় ধরনের মহড়া ও শোডাউন দিয়েছে সেনাবাহিনীসহ যৌথ বাহিনী। সোমবার সকাল ৯টা থেকে শুরু হওয়া এই মহড়ায় অংশ নেয় সেনাবাহিনী, পুলিশ, র্যাব ও বিজিবি।
সোমবার সকালে ৭নং বজরা ইউনিয়নের দিঘীরজান এলাকা থেকে মহড়াটি শুরু হয়। এটি ওই এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, ব্যস্ততম বাজার ও জনসমাগমপূর্ণ স্থান প্রদক্ষিণ করে জয়াগ কলেজের সামনে গিয়ে শেষ হয়। মহড়া চলাকালীন সেনাবাহিনীর নেতৃত্বে আভিযানিক দলগুলো নির্বাচনী এলাকায় কঠোর টহল প্রদর্শন করে।
মহড়ায় আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর কার্যক্রমের মধ্যে ছিল:
মহড়া শেষে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, নির্বাচনকে কেন্দ্র করে কোনো পক্ষই যেন নাশকতা, সহিংসতা বা অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সেজন্য সেনাবাহিনী ও অন্যান্য বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। এ সময় উপস্থিত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং যৌথ বাহিনীর কর্মকর্তারা জানান, ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা এবং একটি উৎসবমুখর ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ বজায় রাখাই তাদের মূল লক্ষ্য।
"নির্বাচনী পরিবেশে যেকোনো ধরণের বিশৃঙ্খলা কঠোর হাতে দমন করা হবে। ভোটাররা যাতে নির্ভয়ে ভোটকেন্দ্রে যেতে পারেন, সেজন্য এই মহড়া ও বিশেষ নজরদারি অব্যাহত থাকবে।" — প্রশাসন সূত্র
যৌথ বাহিনীর এই মহড়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। চাটখিলের সাধারণ ভোটাররা জানান, বেশ কয়েকদিন ধরে নির্বাচনী উত্তেজনা নিয়ে মনে যে ভয় ছিল, নিরাপত্তা বাহিনীর এমন উপস্থিতিতে তা কেটে গেছে। তারা আশা প্রকাশ করেন, শুধু মহড়া নয়—বরং নির্বাচনের দিনও এমন কঠোর নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখা হবে।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)