
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া–সলঙ্গা) আসনে রাজনৈতিক মাঠ ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে।
দীর্ঘদিনের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বিএনপি ও জামায়াত ইসলামী এবার এই আসনে মুখোমুখি অবস্থানে চলে এসেছে। ভোটের মাঠে দুই দলের সম্ভাব্য প্রার্থীদের ঘিরে এলাকায় শুরু হয়েছে ব্যাপক আলোচনা, হিসাব-নিকাশ ও কৌশলগত প্রস্তুতি।
বিএনপির প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন সাবেক সংসদ সদস্য এম. আকবর আলী ও অপরদিকে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় রয়েছেন মাওলানা রফিকুল ইসলাম খান। এই দুই নেতাই নিজ নিজ রাজনৈতিক বলয়কে সংগঠিত করতে তৎপরতা বাড়াচ্ছে প্রতিনিয়ত।
স্থানীয় রাজনৈতিক সূত্রে যানাযায়, ভোটের দিন যত ঘনিয়ে আসছে, ততই জোরদার হচ্ছে প্রচার-প্রচারণা। পাশাপাশি চলছে রাজনৈতিক কৌশল।
বিশেষ করে উল্লাপাড়া ও সলঙ্গা অঞ্চলে বিএনপি ও জামায়াতের সাংগঠনিক ভিত্তি তুলনামূলকভাবে শক্ত হওয়ায় এই আসনকে ‘মর্যাদার লড়াইয়ের’ ক্ষেত্র হিসেবে দেখা হচ্ছে। স্থানীয় ভোটারদের মতে, ব্যক্তিগত গ্রহণযোগ্যতা, রাজনৈতিক অভিজ্ঞতা ও এলাকার উন্নয়ন কর্মকাণ্ডই এখানে বিজয় নির্ধারণে বড় ভূমিকা রাখবে।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই আসনে ভোটের ফলাফল নির্ভর করবে দলীয় ঐক্য, ভোটার উপস্থিতি এবং শেষ মুহূর্তের কৌশলের ওপর। বিএনপি ও জামায়াত—দুই পক্ষের জন্যই এটি একটি মর্যাদার লড়াই।
সব মিলিয়ে সিরাজগঞ্জ-৪ আসনে নির্বাচনকে ঘিরে রাজনৈতিক মাঠে উত্তাপ বাড়ছে, আর ভোটাররা অপেক্ষা করছেন শেষ পর্যন্ত কার দিকে ঝুঁকে পড়ে এই গুরুত্বপূর্ণ আসন। ১২ই"ফেব্রয়ারী ভোট ব্যালটের মাধ্যমে এই মর্যাদার লরাইয়ের নিরাশন হবে বলে মনে করছেন ভোটাররা।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)