
ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণের পরপরই নতুন মন্ত্রিসভার সদস্যদের আমন্ত্রণ জানানো শুরু করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে বিএনপি ও এর জোটের বিভিন্ন পর্যায়ের নেতা-নেত্রীদের ফোন করে মন্ত্রিসভায় অন্তর্ভুক্তির বিষয়ে জানানো হয়েছে।
দলীয় সূত্র জানায়, বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথবাক্য পাঠ করাবেন।
ক্ষমতাসীন বিএনপি সরকারের নতুন মন্ত্রিসভায় মোট ৪৯ সদস্য থাকছেন বলে জানা গেছে। এর মধ্যে পূর্ণমন্ত্রী হিসেবে থাকছেন ২৫ জন এবং প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেবেন ২৪ জন।
পূর্ণমন্ত্রী হিসেবে যাদের নাম নিশ্চিত হয়েছে, তারা হলেন—
মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, হাফিজ উদ্দিন আহমেদ, এ জেড এম জাহিদ হোসেন, খলিলুর রহমান (টেকনোক্রেট), আবদুল আউয়াল মিন্টু, শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, মিজানুর রহমান মিনু, খন্দকার আবদুল মুক্তাদির, আরিফুল হক চৌধুরী, জহির উদ্দিন স্বপন, আমিনুর রশিদ (টেকনোক্রেট), আফরোজা খানম রিতা, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, আসাদুল হাবীব দুলু, মো. আসাদুজ্জামান, জাকারিয়া তাহের সুমন, দিপেন দেওয়ান, আ ন ম এহসানুল হক মিলন, সরদার সাখাওয়াত হোসেন বকুল, ফরিদ মাহবুব আনাম এবং শেখ রবিউল আলম।
প্রতিমন্ত্রী হিসেবে ডাক পেয়েছেন ২৪ জন
নতুন সরকারের প্রতিমন্ত্রী হিসেবেও ২৪ জনকে আমন্ত্রণ জানানো হয়েছে। তাদের মধ্যে রয়েছেন—
রশিদুজ্জামান মিল্লাত, অনিন্দ্য ইসলাম অমিত, শরীফুল আলম, ফরহাদ হোসেন আজাদ, শামা ওবায়েদ, সুলতান সালাহউদ্দিন টুকু, ব্যারিস্টার কায়সার কামাল, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, হাবিবুর রশিদ হাবিব, রাজিব আহসান, আজিজুল বারী হেলাল, মীর শাহে আলম, জোনায়েদ সাকি, ইশরাক হোসেন, ফারজানা শারমিন পুতুল, ফরিদুল ইসলাম, নুরুল হক নুর, ইয়াসের খান চৌধুরী, এম ইকবাল হোসেন, এম এ মুহিত, আহমেদ সোহেল মঞ্জুর, ববি হাজ্জাজ, আলী নেওয়াজ খৈয়াম এবং আমিনুল হক (টেকনোক্রেট)।
বিএনপি চেয়ারম্যান ও নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বে নতুন মন্ত্রিসভার সদস্যরা আজ বিকেলে শপথ গ্রহণ করবেন। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত এই শপথ অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশের নতুন সরকারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে।
দলীয় সূত্র জানিয়েছে, অভিজ্ঞ ও নবীন নেতৃত্বের সমন্বয়ে একটি কার্যকর ও গতিশীল মন্ত্রিসভা গঠন করা হচ্ছে, যাতে দ্রুত সময়ের মধ্যে নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন এবং প্রশাসনিক কার্যক্রমকে শক্তিশালী করা যায়।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)