প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২১, ২০২৬, ১১:২৬ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২১, ২০২৬, ৮:২৪ পি.এম
যথাযথ মর্যাদায় কাজিপুরে আন্তর্জাতিক ভাষা দিবস উদযাপন

সিরাজগঞ্জের কাজিপুরে ২১ ফেব্রুয়ারি শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথ মর্যাদায় উদযাপন উপলক্ষে ভাষা শহিদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন, আলোচনা সভা চিত্র অংকন ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ২১ ফেব্রুয়ারি সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর পূর্বে রাত ১২ টা ১ মিনিটে ভাষা শহিদের স্মরণে শহিদ মিনারে পুষ্প স্তবক অর্পন করা হয়।আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ -১ কাজিপুর নবনির্বাচিত সাংসদ সেলিম রেজা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ শাহ মোঃ এনায়েতুর রহমান।সিরাজগঞ্জ টেক্সটাইল ইন্জিনিয়ারিং ইন্সটিটিউট এর অধ্যক্ষ প্রকৌশলী নাসির উদ্দীনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাঈমা জাহান সুমাইয়া , উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাক্তার মোঃ রাসেল, কৃষি অফিসার শরিফুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজিপুর পৌর সভার সাবেক মেয়র আব্দুস সালাম, সাবেক সিনিয়র সহসভাপতি এডভোকেট রবিউল হাসান প্রমুখ।পরে অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাক্তার দিদারুল আহসান, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ছাকমান আলী,বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুস সালাম, গাজী আব্দুর রশিদ তারাসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাগন,শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী, সুশীল সমাজের এক অংশ , মুক্তিযোদ্ধাগন, সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন পেশার প্রতিনিধিবৃন্দ। এছাড়া দুপুরে ইসলামি ফাউন্ডেশনের উদ্যোগে ভাষা শহিদের আত্মার মাগফেরাত কামনা করা হয় ।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)