মানবতার কল্যাণে আগামীর সন্ধানে" এই প্রতিপাদ্য সামনে রেখে "মানবিক যাত্রা ফাউন্ডেশন" এর উদ্যোগে সিরাজগঞ্জের কাজিপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের সাতকয়া গ্রামে মানবিক যাত্রা ফাউন্ডেশন ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে। এই ক্যাম্পটিতে রোগীর চিকিৎসা সেবা প্রদান করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডাক্তার সাবরিনা আক্তার তৃণা।
দিনব্যাপী ক্যাম্পে মোট ৫৬ জন রোগী চিকিৎসা সেবা ও ঔষধ গ্রহণ করেন।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)