
রাজশাহী মহানগরীর রাজপাড়া এলাকায় পথচারী ও রোজাদারদের মাঝে মাসব্যাপী ইফতার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
মিজান ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে লক্ষ্মীপুর মোড়ে এই কর্মসূচির সূচনা করা হয়।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনায় এই বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
বিকেল সাড়ে পাঁচটায় রাজপাড়া থানার প্রধান কার্যালয় সংলগ্ন লক্ষ্মীপুর মোড়ে দোয়ার মাধ্যমে এই ইফতার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশীদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন।
এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা; সহ-সভাপতি আসলাম সরকার, সফিকুল ইসলাম সাফিক, মুক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম মিলু।
কর্মসূচিটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রাজপাড়া থানা বিএনপির সভাপতি ও মিজান ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোক্তা মিজানুর রহমান মিজান।
এছাড়াও উপস্থিত ছিলেন, রাজপাড়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও থানা বিএনপির সদস্য খসরু আহমেদসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আয়োজকরা জানান, পুরো রমজান মাস জুড়ে এই ইফতার বিতরণ কর্মসূচি অব্যাহত থাকবে। প্রথম দিনের কর্মসূচিতে কয়েকশ পথচারী ও সাধারণ মানুষের মাঝে ইফতারের প্যাকেট তুলে দেওয়া হয়।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)