শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
সর্বশেষ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

আবাসিক এলাকায় অটোরিকশা প্রবেশে বাধা, আক্রোশ থেকে হত্যা!

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ১৪ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬


রাজধানীর পল্লবীতে আবাসিক এলাকায় ঢুকতে না দেওয়ায় দায়িত্ব পালনকালে এক নিরাপত্তাকর্মীকে মারধর করে হত্যা করে অটোরিকশা চালক মো. সাগর শেখ বাবু (৩৭)। আর এই ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদ্ঘাটন ও আসামি গ্রেফতার করেছে পিবিআই।

শনিবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় পিবিআই, ঢাকা মহানগর (উত্তর) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত উপ-মহাপুলিশ পরিদর্শক মো. এনায়েত হোসেন মান্নান এসব কথা বলেন।

তিনি বলেন, নিহত সালাউদ্দিন (৫৫) পেশায় “মেরিট সিকিউরিটি সার্ভিস প্রাইভেট লিমিটেড” এর নিরাপত্তাকর্মী হিসেবে উত্তর পল্লবী আবাসিক এলাকায় দায়িত্ব পালন করে আসছিলেন। গত ১৩ এপ্রিল দুপুর ১টার দিকে অটোরিকশা নিয়ে উত্তর পল্লবী আবাসিক এলাকায় প্রবেশের চেষ্টা করে গ্রেফতার সাগর শেখ বাবু। ওই আবাসিক এলাকার বাড়ীর মালিক সমিতি কর্তৃক রিকশা প্রবেশে মৌখিকভাবে নিষিদ্ধ থাকায় সেখানে কর্তব্যরত নিহত সালাউদ্দিন রিকশাসহ সাগরকে আবাসিক এলাকায় প্রবেশে বাঁধা দেয়।

এনায়েত হোসেন মান্নান বলেন, এ বিষয়কে কেন্দ্র করে রিকশা চালক ও নিরাপত্তা কর্মীর মধ্যে তর্কবিতর্ক হয়। এই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তর্কবিতর্কের একপর্যায়ে রিকশা চালক ভিকটিম সালাউদ্দিনকে এলোপাতাড়িভাবে মুখ ও মাথা সহ শরীরের বিভিন্ন স্থানে বেপরোয়াভাবে কিল-ঘুষি ও মারপিট করলে ভিকটিম গুরুতর আহত হয়ে জ্ঞান হারিয়ে হারিয়ে ফেলে। এসময় স্থানীয় লোকজন ভিকটিমকে দ্রুত উদ্ধার করে ইউনিহেলথ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করে। পরের দিন বিকাল ৩টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, এ ঘটনায় নিহতের স্ত্রী হালিমা বেগম গত ১৫ এপ্রিল মামলা দায়ের করেন। ওই হত্যার ঘটনা করা মামলাটি গুরুত্ব বিবেচনায় পিবিআই ঢাকা মেট্রো উত্তর তদন্ত শুরু করে। পিবিআই তথ্য-উপাত্ত বিশ্লেষণ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই ঘটনার সাথে জড়িত সন্দিগ্ধ অটো রিকশা চালককে শনাক্ত করে। এরপর রাজধানীর শ্যামপুর, জুরাইন, পল্লবী, মিরপুর ও গাবতলীতে অভিযান চালায়। কিন্তু টের পেয়ে আসামি বারবার তার অবস্থান পরিবর্তন করতে থাকে। পরে ১৬ মার্চ রাত ২টা ৩০ মিনিটের দিকে মিরপুর সেকশন-১১ এলাকার মামুনের রিকশার গ্যারেজের সামনে থেকে আসামি সাগর শেখ বাবুকে গ্রেফতার করা হয়। আসামির দেওয়া তথ্য মাতে তার ব্যবহৃত অটো রিকশা জব্দ করা হয়।

অতিরিক্ত উপ-মহাপুলিশ পরিদর্শক বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামি অটো রিকশা চালক সাগর শেখ বাবু উদ্দেশ্যপ্রণোদিতভাবে নিহতকে এলোপাতাড়ি শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে, যার ফলে ভিকটিম ঘটনার পরের দিন মৃত্যুবরণ করেন। গ্রেফতারকৃত আসামি আদালতে তোলা হলে সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর