শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
সর্বশেষ
রাজশাহীতে নারীসহ মাদক কারবারি গ্রেফতার ১৪ গণঅভ্যুত্থানের অর্জন টেকসই করতে গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও জবাবদিহি শক্তিশালী করা জরুরি কামারখন্দে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ  অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী পাবনায় প্রথমবারের মত চালু হলো শিশুদের সফট ইনডোর প্লে-গ্রাউন্ড ‘পিএস ডিজনিল্যান্ডে প্লে-গ্রাউন্ড’ সিরাজগঞ্জে ছাত্র-ছাত্রীদের মাঝে গাছের চারা ও বৃত্তি প্রদান মানুষের কল্যাণে নিবেদিত মানবিক ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত টিভির পর্দায় আজ যত খেলা দেখবেন প্রস্তুতি ম্যাচে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ দেশের আট জেলায় বজ্রবৃষ্টির আশঙ্কা, ছয় অঞ্চলে হতে পারে ভারী বর্ষণ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

এনায়েতপুরে দাঁড়িপাল্লার নির্বাচনী জনসভা

নিজস্ব প্রতিবেদক: / ৮৮৯ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫


সিরাজগঞ্জ-৫ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় এনায়েতপুর থানার গোপালপুর মসজিদ রোড চত্বরে জনসভায় সভাপতিত্ব করেন জামায়াত নেতা মাও শাহ আলম।

প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসের সূরা সদস্য ও সিরাজগঞ্জ-৫ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী অধ্যক্ষ আলী আলম।

এ সময় এনায়েতপুর থানা জামায়াতের আমির ডাক্তার সেলিম রেজা, সেক্রেটারি ডাক্তার মোফাজ্জল হোসেন, বেলকুচি উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাহবুবুর রশিদ শামীম, দৌলতপুর ইউপি সাবেক চেয়ারম্যান রফিক উল্লাহ খন্দকার ও গোপালপুর সাংগঠনিক ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম প্রমুখ বক্তব্য রাখেন।

জনসভা পরিচালনা করেন এনায়েতপুর থানা ছাত্র শিবিরের সাবেক সভাপতি মোল্লা মোঃ আব্দুস সালাম।

সমাবেশে বক্তারা বলেন, নতুন বাংলাদেশে পুরাতন ফ্যাসিবাদ অথবা নব্য কোনো ফ্যাসিবাদের ঠাঁই হবে না। জামায়াতে ইসলামীর নেতৃত্বে মানবিক বাংলাদেশের যে স্লোগান উঠেছে আগামী নির্বাচনে নীরব ব্যালট বিপ্লবের মাধ্যমে তা বাস্তবায়িত হবে, ইনশাআল্লাহ।

বক্তারা আরও বলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র-ছাত্রীরা ইসলামী ছাত্রশিবিরকে আস্থা ও নির্ভরতার ঠিকানা হিসেবে পেয়েছে। যার ফলশ্রুতিতে শত বাধা, হুমকি ধমকির মধ্যে ও ছাত্র-ছাত্রীরা দল মতে ঊর্ধ্বে উঠে ছাত্রশিবির সমর্থিত প্যানেলকে বিজয়ী করেছে। বিশ্ববিদ্যালয় থেকে যে বিজয়ের সূচনা হয়েছে আগামী জাতীয় নির্বাচনেও তা অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর