বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ
ঝড়ের রাতে চরে আটকা লঞ্চ, ১৭ ঘণ্টা পর উদ্ধার শতাধিক যাত্রী ঈদে নৌপথে নিরাপত্তা জোরদার, কোস্ট গার্ডের টহল ও তল্লাশি বৃদ্ধি ঢাকা-১৪ আসনে সানজিদা ইসলাম তুলির হুঁশিয়ারি: দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে ডাকাতদের কবল থেকে ৬ জেলে উদ্ধার ঈদ উপলক্ষে দু:স্থদের মাঝে নগদ অর্থ বিতরন ছুটির দিনেও রায়গঞ্জে সার–কীটনাশকের বাজারে তদারকি রায়গঞ্জে খাদ্যবান্ধব ১৫ বস্তা চাল জব্দ, জড়িতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মদিন আজ ঈদ উপহার বিতরণে জাহাঙ্গীর হোসেন: ‘পর্যায়ক্রমে সবাই পাবে ফ্যামিলি কার্ড’ নামাজে উৎসাহিত করতে ৩১৭ শিশুকে সাইকেল উপহার ক্রীড়া প্রতিমন্ত্রীর
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সিরাজগঞ্জে মাদক ব্যবসায়ীকে হত্যা, দুই আসামী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: / ৪৩৪ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫

সিরাজগঞ্জে মাদক ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মঞ্জু মিয়া নামের এক মাদক ব্যবসায়ীকে কুপিয়ে ও গলা কেটে হত্যার ঘটনায় দুইজনকে গ্রফতার করেছে সিরাজগঞ্জ পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই)।

বুধবার রাতে গাজীপুর জেলার কালিয়াকৈর থানার শফিপুর পূর্বপাড়া দিনারগেট এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীরা হলো, মো: জাহাঙ্গীর আলম ও মো: আলম খান।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকালে সিরাজগঞ্জ পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই) পুলিশ সুপার এম এন মোর্শেদ একটি প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে যে, নিহত মঞ্জু মিয়া একজন মাদক ব্যবসায়ী ছিলেন। মঞ্জু মিয়া গত ৮ অক্টোবর সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর মঞ্জু মিয়া বাড়িতে ফিরে না আসায় তার স্ত্রী মোবাইলে মঞ্জুর সাথে যোগাযোগ করলে মঞ্জু জানান, সে সুলতান এর বাড়িতে আছে। পরের দিন ৯ অক্টোবর সকাল ৮ টার দিকে মঞ্জুর স্ত্রী কল্পনা খাতুন জানতে পারে, ক্ষুদ্র শিয়ালকোল গ্রামের শহিদুল ইসলামের বাড়ির পাশে তার স্বামী মঞ্জু মিয়ার মরদেহ পরে আছে। পরে শহীদ এম মুনছুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে উপস্থিত হয়ে কল্পনা খাতুন তার স্বামীর মরদেহটি সনাক্ত করেন। সদর থানা পুলিশ মঞ্জু মিয়ার মরদেহটি সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মর্গে প্রেরণ করে।

পরবর্তীতে মঞ্জুর স্ত্রী কল্পনা খাতুন বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানায় অঙ্গাতনামা আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়ের পর ২৪ ঘন্টার মধ্যে পিবিআই মামলাটি অধিগ্রহণ করে। পরে তথ্য প্রযুক্তির বিশ্লেষণে পিবিআই টিম উল্লেখিত হত্যা মামলার কারণ, আসামীদের সনাক্ত করেন। এর ধারাবাহিকতায় গত বুধবার পিবিআই সিরাজগঞ্জ টিম আসামীদের অবস্থান সনাক্ত করে গাজীপুর জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কালিয়াকৈর থানার শফিপুর পূর্বপাড়া দিনারগেট এলাকা থেকে হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত দুইজন আসামীকে গ্রেফতার করে।

গ্রফতারকৃত আসামীরা জিজ্ঞাসাবাদে উল্লেখিত হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার কথা আদালতে ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারায় স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। মাদকের ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে জানা গেছে। এই মামলাটির তদন্ত কার্যক্রম এখনো চলমান রয়েছে।

এরআগে, গত বৃহস্পতিবার (৯ অক্টোবর) ভোরে সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের ক্ষুদ্র শিয়ালকোল গ্রামে মঞ্জু মিয়াকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে ফেলে যায়। পরে স্থানীয়রা মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর