রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
সর্বশেষ
পূর্বাচলে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফায়ার সার্ভিস ম্যারাথন, জার্সি ও মেডেল উন্মোচন সিরাজগঞ্জে ৬৫ চরমপন্থীর আত্মসমর্পণ, স্বাভাবিক জীবনে ফেরার প্রত্যয় বাসায় মাদক সেবন ও ডিজে পার্টির আয়োজনের অভিযোগে অতিরিক্ত ডিআইজি সাময়িক বরখাস্ত করতোয়ার পাড়ে বেদে বহর, জীবিকার তাগিদে যাযাবর জীবন মুক্তিযোদ্ধা মানিক পশারীর গার্ড অব অনার ও দাফনে বাধাদান : দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার দাবি এইচএসসি: সেনাবাহিনী পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পাসের হার ৯৬.৫১ শতাংশ কল্যাণপুরে মোহাম্মদপুরের নিষিদ্ধ আওয়ামী লীগের মশাল মিছিল মিরপু‌রে সড়ক অব‌রোধ তেজগাঁও বিভাগে পুলিশের সাঁড়াশি অভিযানে ২৪ ঘণ্টার গ্রেফতার ৬৩ উল্লাপাড়ায় বালাইনাশকের দোকানে চাল-আটা-গোখাদ্য বিক্রি, ডিলারশিপ ছাড়াই সার বিক্রির স্বীকারোক্তি
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

পূর্বাচলে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফায়ার সার্ভিস ম্যারাথন, জার্সি ও মেডেল উন্মোচন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: / ৪৭ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১ নভেম্বর, ২০২৬

আগামী ২৮ নভেম্বর রাজধানীর পূর্বাচল ৩০০ ফুট এলাকায় অনুষ্ঠিত হতে যাওয়া ফায়ার ইন্টারন্যাশনাল ম্যারাথন-১০২ এর আনুষ্ঠানিক জার্সি ও মেডেল উন্মোচন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

রবিবার (০১ নভেম্বর) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জার্সি ও মেডেলের মোড়ক উন্মোচন করেন অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ।

সংস্থাটি জানায়,‘রান অ্যান্ড রাইজ ফর হিউম্যানিটি’, রিকল-১০২’ স্লোগানকে সামনে রেখে ফায়ার সার্ভিসের হটলাইন নম্বর ‘১০২’ সবার মাঝে পরিচিত করে তোলা এবং অগ্নিকাণ্ডসহ যেকোনো দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এই ম্যারাথনের আয়োজন করা হচ্ছে।

এসময় ঢাকা বিভাগের উপপরিচালক মো. ছালেহ উদ্দিনের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে “ফায়ার ইন্টারন্যাশনাল ম্যারাথন-১০২” এবং হটলাইন নম্বর ‘১০২’ এর ওপর নির্মিত দুটি প্রমো ভিডিও প্রদর্শন করা হয়। এছাড়া ফায়ার সার্ভিসের অপারেশনাল কর্মকাণ্ডের ওপর মহাপরিচালকের লেখা এবং জায়েদ খলিলের সুরে ‘আগুনের আর্তনাদ’ শিরোনামের থিম সং-এর ভিডিও চিত্রও অনুষ্ঠানে প্রদর্শিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ এই আয়োজনের সাথে জড়িত প্রতিষ্ঠানসহ সবাইকে ধন্যবাদ জানান। একই সাথে ফায়ার সার্ভিসের হটলাইন নম্বর প্রচার এবং যেকোনো জরুরি মুহূর্তে ভলান্টিয়ার হিসেবে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য দেশের রানার্স কমিউনিটির প্রতি আহ্বান জানান তিনি।

যে ৪টি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হবে ম্যারাথন-

ফায়ার সার্ভিস মিডিয়া সেল সূত্রে জানানো হয়, আগামী ২৮ নভেম্বর পূর্বাচল ৩০০ ফুট এলাকায় চার বিভাগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ক্যাটাগরিতে রয়েছে ২১.১ কিলোমিটার, ১০ কিলোমিটার, ৫ কিলোমিটার এবং ছোটদের জন্য ১.০২ কিলোমিটার দৌড় প্রতিযোগিতা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর