শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
সর্বশেষ
তেজগাঁও বিভাগে পুলিশের সাঁড়াশি অভিযানে ২৪ ঘণ্টার গ্রেফতার ৬৩ উল্লাপাড়ায় বালাইনাশকের দোকানে চাল-আটা-গোখাদ্য বিক্রি, ডিলারশিপ ছাড়াই সার বিক্রির স্বীকারোক্তি ‘আম তারেক’ অন্তত হোটেলে নারী কেলেঙ্কারি-পদ বাণিজ্য-চুমু শফিকের মতো নয়’ পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা গুরুত্বপূর্ণ – ডিজি হাফিজুল্লাহ খান সোনাইমুড়ী প্রেসক্লাবের আজীবন সদস্য হলেন এস কে গ্রুপের চেয়ারম্যান শেখ কামাল হোসেন রমনায় ককটেল হামলা:গ্রেফতার ২ আসামির তথ্যে মিলল আরও ৪টি তাজা ককটেল সিরাজগঞ্জের সলঙ্গায় ২৫৫ গ্রাম হেরোইনসহ মাদক সরবরাহকারী গ্রেফতার তুরাগ নদের কাছে পাওয়া বাইক তাহসিফের কি না যাছাই করছে পুলিশ উল্লাপাড়ায় ৪৭ শতাংশ জমিতে দেশি খিরা চাষ, ২০ হাজার টাকা বিনিয়োগে দুই লাখ টাকা লাভের স্বপ্ন সফরসঙ্গীদের সবাইকে নিয়েই দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী: আতিকুর রহমান রুমন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

উল্লাপাড়ায় বালাইনাশকের দোকানে চাল-আটা-গোখাদ্য বিক্রি, ডিলারশিপ ছাড়াই সার বিক্রির স্বীকারোক্তি

নিজস্ব প্রতিবেদক: / ৫৮ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার চরঘাটিনা এলাকায় মেসার্স শাপলা ট্রেডার্স নামে একটি বালাইনাশকের দোকানে একই সঙ্গে বিক্রি হচ্ছে গোখাদ্য, মানুষের চাল আটা সহ বিভিন্ন পণ্য। শুধু তাই নয়, সার বিক্রির কোনো ডিলারশিপ বা সাব-ডিলারশিপ না থাকলেও দোকানটিতে সার বিক্রির অভিযোগ উঠেছে। এতে ব্যবসা পরিচালনার বৈধতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মেসার্স শাপলা ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. সোবাহান সরকার। তিনি দীর্ঘদিন ধরে বালাইনাশকের আড়ালে এই সার বিক্রয় করে আসছেন এবং

বালাইনাশকের ডিলার হিসেবে ব্যবসা পরিচালনা করছেন। তবে বালাইনাশক বিক্রির পাশাপাশি দোকানটিতে গোখাদ্য, চাল ও আটা বিভিন্ন ধরনের সার বিক্রি করা হচ্ছে। কৃষি উপকরণ বিক্রির দোকানে এভাবে বিভিন্ন পণ্যের ব্যবসা পরিচালনা এবং প্রয়োজনীয় অনুমোদন রয়েছে কি না, তা নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা-সমালোচনা চলছে।

এ বিষয়ে দোকানটির স্বত্বাধিকারী মো. সোবাহান সরকারের কাছে জানতে চাইলে তিনি দৈনিক যমুনার কথাকে বলেন, আমার সারের কোনো ডিলারশিপ বা সাব-ডিলারশিপ নেই। আমি কিছু কিছু সার এনে এভাবে বিক্রি করি।

তাঁর এই বক্তব্যের পর প্রয়োজনীয় অনুমোদন ছাড়া সার বিক্রির বিষয়টি নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে। সার বিক্রির ক্ষেত্রে সরকারি নীতিমালা ও অনুমোদনের শর্ত যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

অন্যদিকে, অভিযোগ রয়েছে, সোবাহান সরকার তাঁর ভাতিজা বগুড়ার ধুনট উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের কর্মকর্তা মো. রুহুল আমিনের সহযোগিতা ও যোগসাজশে ব্যবসা পরিচালনা করে আসছেন।

বিষয়টি নিয়ে উল্লাপাড়া উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. হারুনুর রশিদের সঙ্গে কথা হলে তিনি বলেন, আমি উপজেলা কৃষি কর্মকর্তার সঙ্গে কথা বলে দ্রুত এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করব।

এখন প্রশ্ন উঠেছে, বালাইনাশক ডিলারের দোকানে চাল ও গোখাদ্য বিক্রি এবং সারের ডিলারশিপ বা সাব-ডিলারশিপ না থাকা সত্ত্বেও সার বিক্রির সুযোগ কীভাবে তৈরি হলো? সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের মাধ্যমে দোকানটির লাইসেন্স, অনুমোদন ও পণ্য বিক্রির বৈধতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর