শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
সর্বশেষ
সোনাইমুড়ী প্রেসক্লাবের আজীবন সদস্য হলেন এস কে গ্রুপের চেয়ারম্যান শেখ কামাল হোসেন রমনায় ককটেল হামলা:গ্রেফতার ২ আসামির তথ্যে মিলল আরও ৪টি তাজা ককটেল সিরাজগঞ্জের সলঙ্গায় ২৫৫ গ্রাম হেরোইনসহ মাদক সরবরাহকারী গ্রেফতার তুরাগ নদের কাছে পাওয়া বাইক তাহসিফের কি না যাছাই করছে পুলিশ উল্লাপাড়ায় ৪৭ শতাংশ জমিতে দেশি খিরা চাষ, ২০ হাজার টাকা বিনিয়োগে দুই লাখ টাকা লাভের স্বপ্ন সফরসঙ্গীদের সবাইকে নিয়েই দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী: আতিকুর রহমান রুমন গোপনে বিয়ের গুঞ্জন সাই পল্লবীকে ঘিরে, আসল কারণ জানালেন অভিনেত্রী মারা গেছেন ‘এক্স-মেন’ ও ‘স্টার ট্রেক’ তারকা প্যাট্রিক স্টুয়ার্ট আইএসের সঙ্গে সম্পৃক্ততা, তিন ফরাসি নাগরিকের যাবজ্জীবন খাদ্য ব্যবসায় নিবন্ধন-লাইসেন্স বাধ্যতামূলক: স্বচ্ছতা ও জবাবদিহি বাড়বে
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সোনাইমুড়ী প্রেসক্লাবের আজীবন সদস্য হলেন এস কে গ্রুপের চেয়ারম্যান শেখ কামাল হোসেন

ইয়াছিন মির্জা,নোয়াখালী প্রতিনিধিঃ / ৪৯ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

নোয়াখালীর ঐতিহ্যবাহী সোনাইমুড়ী প্রেসক্লাবের আজীবন সদস্য নির্বাচিত হয়েছেন এস কে গ্রুপ কোম্পানির চেয়ারম্যান ও শেখ মোহাম্মদ স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ কামাল হোসেন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় সোনাইমুড়ী প্রেসক্লাবের আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকা সোনাপুর ইউনিয়নের ধন্যপুর গ্রামের কৃতি সন্তান শেখ কামাল হোসেনকে ক্লাবের পক্ষ থেকে আজীবন সদস্য হিসেবে সম্মাননা প্রদান করা হয়।
সোনাইমুড়ী প্রেসক্লাবের সভাপতি বেলাল হোছাইন ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইয়াকুব আল মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আল আমিন, কামাল হোছাইন এবং রিয়েল এস্টেট ব্যবসায়ী নিজাম উদ্দিন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক সালাউদ্দিন পাটোয়ারী, প্রতিষ্ঠাতা সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন, সাবেক সভাপতি সামছুল আরেফিন জাফর ও খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ উল্যাহ ভূঁইয়া, কোষাধ্যক্ষ অনুপ সিংহ, সহ-সাংগঠনিক সম্পাদক আবু বকর ছিদ্দিক, সাবেক কোষাধ্যক্ষ আব্দুল মতিন এবং দপ্তর সম্পাদক আনোয়ার বারী পিন্টু।

এ সময় আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি মো. সেলিম, সাবেক সহ-সভাপতি আবুল কাশেম সামছুদ্দিন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুল হক ও মামুনুর রশিদ, প্রচার সম্পাদক আব্দুছ ছালাম মাসুম, সদস্য মোহাম্মদ গুলজার হানিফ, ইয়াছিন মির্জা, হারিছ মুন্সি এবং আরিফুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় বক্তারা এলাকার সার্বিক উন্নয়ন, সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ড এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরে মুক্ত আলোচনায় অংশ নেন। অনুষ্ঠান শেষে প্রেসক্লাবের নেতৃবৃন্দ নবনির্বাচিত আজীবন সদস্য শেখ কামাল হোসেন ও আমন্ত্রিত অতিথিদের ধন্যবাদ জানান এবং আগামী দিনে সোনাইমুড়ীর উন্নয়নে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর