শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
সর্বশেষ
বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি মেমন, সম্পাদক শিহাব বরিশালে অবৈধ বালু উত্তোলনে কোস্ট গার্ডের অভিযান, ২ ড্রেজার-২ বাল্কহেডসহ ৭ জন আটক ব্যবসায়ীকে পেটালেন রমনা বিএনপি’র আহ্বায়ক, স্ত্রীর মামলা ভাটারায় বিদেশি পিস্তলসহ পেশাদার ছিনতাইকারী গ্রেফতার,২৫টি মোবাইল উদ্ধার আমানতে অভিনব কৌশলে স্বর্ণ পাচারের চেষ্টা,ভারতীয় যাত্রী আটক চলনবিল পয়েন্টে ভাড়া তালিকা নেই, পর্যটকদের কাছে ইচ্ছেমতো নৌকা ভাড়া আদায় মিরপুর-ফার্মগেট মেট্রো স্টেশনের সন্দেহজনক বস্তু বোমা নয়, আতঙ্কিত না হওয়ার আহ্বান ডিএমপির কাওরান বাজার মেট্রোরেল স্টেশনে মাদকসহ আটক ১ মিরপুর ও ফার্মগেট মেট্রোরেল স্টেশনে বোমা সদৃশ বস্তু, ঘটনাস্থলে সিটিটিসি সিরাজগঞ্জে দুই শতাধিক মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করলেন মানবিক ফাউন্ডেশন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

কাজিপুরে মনোনয়ন প্রার্থী সেলিম রেজার ধানের শীষের প্রচারনায় বিশাল সমাবেশ

নিজস্ব প্রতিবেদকঃ / ৮৬৫ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

সিরাজগঞ্জের কাজিপুরে ধানের শীষের প্রচারনায় বিশাল সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে কাজিপুর উপজেলার মাইজবাড়ী ইউনিয়ন বিএনপির উদ্যোগে মাইজবাড়ী হাইস্কুল মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও মনোনয়ন প্রত্যাশী সেলিম রেজা। এছাড়াও উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আব্দুস সালামসহ ছাত্রদল ও যুবদলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।


প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও দলীয় মনোনয়ন প্রত্যাশী সেলিম রেজা বলেন, আমরা সকলেই ধানের শীষের লোক। আমরা দেশনেত্রী বেগম খালেদা ও তারেক রহমানের সৈনিক। দল যাকে মনোনয়ন দিবে আমরা তার পক্ষেই কাজ করব। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষকে বিজয় করতে হবে। তবে আমি শতভাগ আশাবাদী বিগত সময়ে দলের কর্মকান্ড, হামলা-মামলা, আন্দোলনের সংগ্রামের ভুমিকা বিবেচনায় নিয়ে দল আমাকেই মনোনয়ন দিবেন। যদি কোনক্রমে আমি মনোয়ন বঞ্চিত হই তারপরেই বিগত ১৬ বছরে যেমন আমি আপনাদের পাশে ছিলাম আগামীতেও একইভাবে আপনাদের পাশে থাকব- ইনশাআল্লাহ। সমাবেশে কয়েক হাজার নারী-পুরুষ অংশগ্রহন করেন। সমাবেশ পুর্বে ধানের শীষের প্রচারনায় এলাকায় মিছিল করা হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর