রবিবার, ১৪ জুন ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সারাদেশে মহাসড়কের ২০৭ স্থানে যানজট: ডিআইজি

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ১০৪ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১৬ মার্চ, ২০২৬



গত ঈদের ‘দুর্বলতা’ কাটিয়ে এবার মহাসড়কের যানজট নিরসন ও নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানোর কথা বলেছেন

হাইওয়ে পুলিশের ডিআইজি ইমতিয়াজ আহমেদ।

তিনি বলেছেন, “ঈদে মহাসড়কে ব্যাপক নিরাপত্তার পরিকল্পনা হাতে নিয়েছি। গত বছর পুলিশের সক্রিয়তা সীমিত ছিল বলে মহাসড়কে অনেক ডাকাতির ঘটনা ঘটেছে। ওই ঘটনা মাথায় রেখে এবার মহাসড়কের নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে।

“ঈদে ঘরমুখো মানুষ যাত্রা শুরু করেছে। আমরা সারাদেশে মহাসড়কে যানজটের উপর একটি জরিপ চালিয়ে যানজটপ্রবণ ২০৭টি ‘ব্ল্যাক স্পট’ চিহ্নিত করেছি। এর মধ্যে ৩১টি জায়গায় রাস্তার নির্মাণ ও সংস্কার কাজের কারণ রয়েছে। ঈদের আগে এসব জায়গার কাজ শেষ করতে সংশ্লিষ্ট বিভাগকে বলা হয়েছে।”

ডিআইজি বলেন, “এ ছাড়া ৪৯ জায়গায় হাট-বাজার বসার কারণে যানজটের সমস্যা হয়। স্থানীয় প্রশাসনকে সেসব অস্থায়ী হাট-বাজার উচ্ছেদ করার জন্য বলা হয়েছে। বাকি জায়গাগুলো ট্রাফিক সংক্রান্ত কারণে যানজট হয়ে থাকে।”

সোমবার(১৬ মার্চ) দুপুরে গাজীপুরে কালিয়াকৈরের চন্দ্রা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পরিদর্শনের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডিআইজি এসব কথা বলেন।

ইমতিয়াজ আহমেদ বলেন, “মহাসড়কে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না। চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এ সময় হাইওয়ে পুলিশ গাজীপুর রিজিয়নের পুলিশ সুপার রহমত উল্লাহ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর