বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ
পরপর চারবার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক সিরাজগঞ্জ সদর থানার ওসি রায়গঞ্জে সরকারি খাসজমিতে মাটি ফেলল নাহার অ্যাগ্রো, বিপাকে এক মুক্তিযোদ্ধা তেজগাঁও বিভাগে পুলিশের সাঁড়াশি অভিযানে ২৪ ঘণ্টার গ্রেফতার ৭৫ মোহাম্মদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেফতার ২৬ রাজনৈতিক স্বার্থে পোশাকশিল্পে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরে শ্রমিক আন্দোলন: বিক্ষোভকারীদের হামলায় আহত পুলিশ সদস্য আন্দোলন দমনে স্ট্যাম্প হাতে বিএনপি অঙ্গসংগঠনের নেতাকর্মীর শোডাউন সিরাজগঞ্জে মাদক মামলায় ট্রাক চালক ও হেলপারের যাবজ্জীবন কারাদন্ড শ্রমিকের ছদ্মবেশে নাশকতার অভিযোগে নিষিদ্ধ সংগঠনের ৩৩ সদস্য গ্রেফতার মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ মেট্রোরেল স্টেশন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

এনায়েতপুরে আ’লীগ নেতা বাচ্চু খানের দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক: / ২৫৮৪ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫


সিরাজগঞ্জের এনায়েতপুর থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আহম্মদ মোস্তফা খান বাচ্চুর (৮০) মরদেহ দাফন সম্পন্ন হয়েছে।

বুধবার সকাল সাড়ে ৭টার দিকে এনায়েতপুর মন্ডল পাড়া কবরস্থান মাঠে নামাজে জানাযা শেষে দাফন করা হয়।


জানাযায় অংশ নেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক মুসুল্লি।

আলহাজ্ব আহম্মদ মোস্তফা খান বাচ্চু পুলিশ হত্যা সহ
চারটি মামলায় গত ৬ মাস ধরে তিনি কারাগারে ছিলেন। মঙ্গলবার সকাল ১১টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে তিনি কারাবন্দী অবস্থায় মারা যান বলে ছোট ছেলে কামাল আহমেদ খান এ প্রতিবেদককে জানিয়েছেন।

জানা যায়, পুলিশ হত্যা সহ চারটি মামলায় উচ্চ আদালতে জামিনে ছিলেন বাচ্চু খান। তবে জামিনের মেয়াদ বৃদ্ধির জন্য এপ্রিল মাসের ২২ তারিখের দিকে সিরাজগঞ্জ জর্জকোটে আবেদন করেন। বিজ্ঞ আদালত আবেদন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন। বার্ধক্য সহ অসুস্থ ছিলেন।

মৃত্যুকালে আহম্মদ মোস্তফা খান বাচ্চু স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। তিনি এনায়েতপুর থানা আওয়ামী লীগের সভাপতি সহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর