মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ
সারাদেশে মহাসড়কের ২০৭ স্থানে যানজট: ডিআইজি সলঙ্গার হাটিকুমরুলে সামিদুলের আস্তানায় প্রশাসনের অভিযান, পালিয়ে গেল মূলহোতাসহ দলবল ভৈরব: যানজট নিরসনে হাইওয়ে পুলিশের উদ্যোগ নাটোরের মাটিতে কারো কোন অন্যায় নির্যাতন মেনে নেয়া হবে না -হুইপ দুলু পুলিশ সংস্কার ও মাদক নিয়ন্ত্রণে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস ইউএনওডিসির জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মো. রইছ উদ্দীন ঈদে যানজট এড়াতে সাভার-আশুলিয়ায় পোশাক কারখানায় ধাপে ধাপে ছুটি লটারি বাতিল, স্কুলে ভর্তি পরীক্ষার ভিত্তিতে: শিক্ষামন্ত্রী ‘মায়ের ডাকের’ উদ্যোগে গুম ও শহীদ পরিবারের পাশে মহানগর উত্তর বিএনপি উল্লাপাড়ায় মেয়র প্রার্থী সামিউল ইসলামের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ভৈরব: যানজট নিরসনে হাইওয়ে পুলিশের উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: / ৬ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১৬ মার্চ, ২০২৬



ঢাকা–সিলেট মহাসড়ক ও কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে যানজট নিরসন এবং আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যাত্রীদের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করার লক্ষ্যে ভৈরব হাইওয়ে পুলিশের আয়োজনে থানা প্রাঙ্গণে এক মতবিনিময় সভাও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ভৈরব হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ সুমন কুমার চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশের ডিআইজি (হেডকোয়ার্টার অপারেশন) হাবিবুর রহমান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার মো. রেজাউল করিম।

এসময় আরও উপস্থিত ছিলেন ভৈরব সার্কেলের এএসপি মোহাম্মদ ফয়জুল ইসলাম, ভৈরব উপজেলা বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলাম, নিরাপদ সড়ক চাই সভাপতি ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম, ভৈরব থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান আকন্দ, রেলওয়ে পুলিশের অফিসার ইনচার্জ সাঈদ আহমেদ, ট্রাফিক ইন্সপেক্টর ইসমাইল হোসেন,ভৈরব প্রেসক্লাবের সদস্য সচিব মোঃ সোহেলুর রহমান, নিরাপদ সড়ক চাই ভৈরব শাখার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কার্যকরী সদস্য মোঃ আলাল উদ্দিন,ভৈরব বাস মালিক সমিতির সভাপতি আবু বায়েছ, জামায়াতে ইসলামী নেতা মোঃ ছিদ্দিকুর রহমান, নিসচার দুর্ঘটনা বিষয়ক সম্পাদক ও চালক প্রশিক্ষক আবেদ হোসেন পলাশ, শ্রমিকদল সভাপতি মোঃ সিয়াম মিয়া, সাংবাদিক শামীম আহমেদ ও সোহানুর রহমান সোহানসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

সভায় ভৈরব দুর্জয় চত্বরের চারপাশের ২০০ গজের মধ্যে যানবাহনে যাত্রী ওঠানামা বন্ধ করা,বাস কাউন্টার অন্যত্র স্থানান্তর, মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখা,যানজট কমানো, দুর্ঘটনা প্রতিরোধ এবং ঈদে ঘরমুখো যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

এতে হাইওয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ নিরাপদ সড়ক চাই নেতৃবৃন্দ,পরিবহন মালিক-শ্রমিক প্রতিনিধি এবং সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজন উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন,ঈদকে কেন্দ্র করে মহাসড়কে যানবাহনের চাপ বৃদ্ধি পায়। তাই যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত করতে সবাইকে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে।

অনুষ্ঠানের প্রধান অতিথি সন্তোষ প্রকাশ করে বলেন,ভৈরবের সকল স্তরের মানুষের সহযোগিতায় খুব দ্রুতই সড়কের যানজট নিরসনসহ অন্যান্য সমস্যাগুলোর সমাধান করা সম্ভব হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর