রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
সর্বশেষ
এবার মালিবাগে সিআইডি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ পল্লবী থানার ভেতরে ককটেল বিস্ফোরণ ইতিহাস বিকৃতি রোধে শিক্ষার্থীদের সঠিক ইতিহাস জানাতে হবে: প্রতিমন্ত্রী আমিনুল হক তাড়াশে খানকা শরীফের জমিতে নির্মাণে বাধা, চাঁদা দাবির অভিযোগ উল্লাপাড়ায় জমি দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ; আহত-৩ রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেফতার তেজগাঁও বিভাগে পুলিশের সাঁড়াশি অভিযানে ২৪ ঘণ্টার গ্রেফতার ৯৪ ককটেল বিস্ফোরণ-বাসে অগ্নিকাণ্ড: একটি গ্রুপ নাশকতা ও জনমনে আতঙ্ক তৈরির উদ্দেশ্যে কাজগুলো করছে: ডিসি শাহজালাল বিমানবন্দরে ই-সিগারেটসহ ৩২ লাখ টাকার বিভিন্ন পণ্য জব্দ মোহাম্মদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩১
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

রমনায় ককটেল হামলা:গ্রেফতার ২ আসামির তথ্যে মিলল আরও ৪টি তাজা ককটেল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: / ১১৫ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

রাজধানীর পুরোনো রমনা থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় করা মামলার তদন্ত ও ভিডিও ফুটেজ বিশ্লেষণের ভিত্তিতে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে চারটি তাজা ককটেল উদ্ধার করা হয়।

শুক্রবার (৩০ অক্টোবর) ভোর ৪টা থেকে সাড়ে ৪টার মধ্যে হাতিরঝিল থানার নয়াটোলা চেয়ারম্যান গলি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরে সকাল ৮টার দিকে মধুবাগ মাঠে ককটেলগুলো নিষ্ক্রিয় করে বোম ডিসপোজাল টিম।

গ্রেফতারকৃত দুজনের মধ্যে একজন জাহিদুল ইসলাম মনির (২০) ও অপরজন এক কিশোর। মনির ফরিদপুরের সদরপুর থানার চর গ্রামন্দি এলাকার হাফেজ ফকিরের ছেলে ।

পুলিশ জানায়, গত ২৩ অক্টোবর পুরোনো রমনা থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় করা মামলা এবং ঘটনাস্থলের ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে সন্দেহভাজনদের শনাক্ত করা হয়। এরই ধারাবাহিকতায় শুক্রবার ভোরে হাতিরঝিলের ৪৫৩ নম্বর নয়াটোলা চেয়ারম্যান গলি এলাকায় অভিযান চালিয়ে ওই কিশোর ও মনিরকে গ্রেফতার করা হয়।

পরবর্তী সময়ে তাদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ওই বাসার ভেতরে থাকা চারটি তাজা ককটেল উদ্ধার করা হয়। পরে রমনা ও হাতিরঝিল থানা-পুলিশের উপস্থিতিতে বোম ডিসপোজাল টিম মধুবাগ মাঠে তা নিষ্ক্রিয় করে।

বিষয়টি নিশ্চিত করে রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম জানান, গ্রেফতার ব্যক্তিরা বর্তমানে রমনা থানা-পুলিশের হেফাজতে রয়েছেন এবং তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর