বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
সর্বশেষ
তেজগাঁও বিভাগে পুলিশের সাঁড়াশি অভিযানে ২৪ ঘণ্টার গ্রেফতার ৭৪ সংবিধান ও আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আইনের শাষন নিশ্চিত করতে হবে-স্বররাষ্ট্রমন্ত্রী নোয়াখালীতে দেশীয় বন্দুকসহ অস্ত্র তৈরির কারিগর গ্রেফতার এনায়েতপুরে জাতীয় রোবটিক্স চ্যাম্পিয়নশিপ ‘রোবোম্যাট্রনিক্স’ অনুষ্ঠিত রাজশাহী সড়ক পরিবহন মালিক গ্রুপের নির্বাচন বাতিলের নির্দেশ খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে জাতীয় রোবটিক্স চ্যাম্পিয়নশিপ, উদ্ভাবনে মেতেছেন তরুণরা হযরত শাহজালাল বিমানবন্দরে যাত্রীর কাছ থেকে উদ্ধার বিপুল পরিমাণ স্বর্ণ রাজশাহী নগরীতে চোরাই ল্যাপটপ ও একডজন মোবাইল ফোন সহ গ্রেফতার ২ রাজশাহীতে মাদক কারবারি সহ গ্রেপ্তার ৩৩ নওগাঁয় মাদক সেবনের দায়ে  ছয়জনের কারাদণ্ড ও অর্থদণ্ড
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

এনায়েতপুরে জাতীয় রোবটিক্স চ্যাম্পিয়নশিপ ‘রোবোম্যাট্রনিক্স’ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: / ৫১ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

তরুণ প্রজন্মের প্রযুক্তিগত দক্ষতা, সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তার বিকাশে সিরাজগঞ্জের এনায়েতপুর খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মত জাতীয় রোবটিক্স চ্যাম্পিয়নশিপ ‘রোবোম্যাট্রনিক্স ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনব্যাপী এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আশরাফ আলী, আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মোস্তফা মাহমুদ হাসান, স্কুল অব সায়েন্স এন্ড ইন্জিনিয়ারিংয়ের ডিন প্রফেসর ড. শাহেদ আকন্দ, ইমেরিটাস অধ্যাপক ও উপদেষ্টা প্রফেসর ড. হোসেন রেজা, আন্তর্জাতিক সম্পর্ক উপদেষ্টা প্রফেসর ড. নাজমুল আহসান মল্লিক, ট্রাস্ট্র ব্যাংক পিএলসি, ব্রাঞ্চ ম্যানেজার আল আমিন প্রমুখ।

অনুষ্ঠানে আহ্বায়ক ছিলেন বিশ্ববিদ্যালয়ের মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক সুমাইয়া শাহরিয়া।

অনুষ্ঠানের বিভিন্ন পর্বে প্রযুক্তি ও প্রকৌশল শিক্ষার সম্ভাবনা, উদ্ভাবনী উদ্যোগ এবং তরুণ প্রজন্মের দক্ষতা উন্নয়নের বিষয়গুলো গুরুত্ব দেয়া হয়। প্রতিযোগিতা শেষে বিভিন্ন বিভাগে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়।

এদিকে আয়োজকদের প্রত্যাশা, ‘রোবোম্যাট্রনিক্স ২০২৬’ তরুণ প্রযুক্তিবিদ ও উদ্ভাবকদের জন্য একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে এবং দেশের রোবটিক্স ও প্রযুক্তিনির্ভর শিক্ষার অগ্রযাত্রায় ইতিবাচক ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর